বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা
Notice :

ধামরাই সরকারী হাসপাতালে চালু হলো নতুন ডিজিটাল এক্স-রে মেশিন

ধামরাই প্রতিনিধি
ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স

‘‘ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। চিকিৎসা সুবিধা ভুগীদের জন্য উন্মোচিত হলো নতুন দুয়ার। অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে ধামরাইয়ের স্বাস্থ্য সেবার মান সত্যি সত্যি এক ধাপ এগিয়ে গেল’’- আজ রোববার (৮ফ্রেরুয়ারী) সকাল ১১টার দিকে ধামরাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিজিটাল এক্স-রে মেশিনের শুভ উদ্বোধন করতে গিয়ে এমন সব কথা বললেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঞ্জুর আল মোর্শেদ চৌধুরী।

জানা গেল, ইউএইচএফপিও ডা: মঞ্জুর আল মোর্শেদ এর আন্তরিকতা ও ঐকান্তিক প্রচেষ্টার ফল স্বাস্থ্য কমপ্লেক্সের এই নতুন ডিজিটাল এক্সরে মেশিন। মেশিনটি স্থাপনের ফলে সহজেই রোগীরা আরও দ্রুত, আরও উন্নত চিকিৎসা সেবা পাবেন। তাদেরকে আর মূলবান সময় ও টাকা খরচ করে দূর দূরান্তে যেতে হবে না বলে মন্তব্য করলেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

যদিও সরকারী এই সম্পদ ঠিক মত দেখভাল করা হবে কি না? মেশিনটি কতদিন ভাল ও চালু থাকবে? রোগীরা ঠিকমত সেবা পাবে কি না- কেউ এমন আশংকা প্রকাশ করলে প্রচলিত প্রেক্ষাপটে তা একেবারে অমূলক বা উড়িয়ে দেয়ার মত নয় বটে। তবু এ ক্ষেত্রে ধামরাই বাসীর প্রত্যাশা উন্নত ও সুন্দর আগামী।

ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন কালে আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ মোঃ আহমেদুল হক তিতাস,হাসপাতালের সিনিয়ার ডাঃ মোঃ আকিব হোসেনসহ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *