ঢাকার ধামরাইয়ে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৮অক্টোবর) সকালে ধামরাই উপজেলা ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে শাওন ওরফে জয় ও একই গ্রামের রিয়াজ উদ্দীনের ছেলে জাকির।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ লিয়াকত খান সংগীয়দের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে শাওন ওরফে জয় ও একই গ্রামের জাকিরকে ১৭০পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এই বিষয়ে ধামরাই থানা উপ-পরিদর্শক এসআই মোঃ লিয়াকত খান জানান, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।