মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ধামরাইয়ে পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি / ১১০ বার ভিউ
আপডেটঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে রিনা সরকার (৫০) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

আজ শুক্রবার (১৩মার্চ) সকাল ১০টার দিকে ধামরাই উপজেলা পরিষদের পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিনা সরকার ধামরাই পৌরশহরের পূর্ব কায়েত পাড়া এলাকার জিতেন্দ্র সরকারের স্ত্রী। জিতেন্দ্র সরকার পৌরশহরের একটি প্রিন্টিং কারখানায় চাকরি করেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল বেলা উপজেলা পরিষদের পুকুরের চারপাশ দিয়ে হাঁটতে বের হন রিনা সরকার। বেলা ১০টার তার মৃত দেহ পুকুরে ভাসতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ছেলে অজয় সরকার জানান, সকাল আব্বা অফিসে যায়। মা সকাল বেলা আমাকে ঘরে রেখে হাঁটতে বের হয়। পরে আমি ঘুম থেকে জেগে দেখি বাহির থেকে দরজা লাগানো। আম্মু প্রতিদিন আমাকে ঘরে এভাবে রেখে হাঁটতে যায়। আমার মার পেশার ও ডায়াবেটিকস ছিল। তাই প্রতিদিন হাঁটতেন।

এই বিষয়ে ধামরাই ফার্য়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদ থেকে খবর পায় একজন মহিলা পানিতে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মহিলাকে উদ্ধার করে দেখি তিনি মারা গেছেন। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করি।

এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, সকাল বেলা উপজেলা পরিষদের মন্দিরে পুজা করে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুরে পড়ে মারা গেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan