ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আব্দুর রহমান (৬০) নামে এক কৃষক বজ্রপাতে মৃত্যু বরণ করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলার বালিয়া গ্রামের চকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান উপজেলার বালিয়া ইউনিয়নের বালিয়া গ্রামেরই বাসীন্দা। তিনি ঐ গ্রামের দক্ষিণ পাড়ার হায়েত আলীর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক আব্দুর রহমান গতকাল বুধবার বিকেলে বালিয়া চকে গরুর জন্য ঘাষ কাটতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে আব্দুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহমানে আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।