বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতেই বোয়িং চুক্তি : মাহদী আমিন

আন্তর্জাজিক ডেস্ক / ৪০ বার ভিউ
আপডেটঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

কোনো ধরনের চাপের কারণে নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক স্বার্থ বিবেচনায় নিয়েই বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বোয়িংয়ের সঙ্গে চুক্তি কোনো পক্ষের চাপের ফল কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, এটি চাপিয়ে দেওয়ার কোনো বিষয় নয়। দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে এবং উভয় পক্ষের স্বার্থ বিবেচনা করেই চুক্তিটি করা হয়েছে।

তিনি বলেন, বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়ে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি। তার দাবি, চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মাহদী আমিন জানান, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে ‘স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কোঅপারেশন’ নিয়েও একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর এবারের সফর শুধু যুক্তরাষ্ট্র বা জাতিসংঘকেন্দ্রিক ছিল না। সফরকালে ১১টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের স্বার্থ ও জনকল্যাণকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

সফরে জ্বালানি নিরাপত্তা, অর্থনৈতিক সংকট এবং রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে আলোচনায় জ্বালানি নিরাপত্তা নিয়ে তাদের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এসব সংকট মোকাবিলা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

একই সঙ্গে রোহিঙ্গা সংকটের সমাধানে বিভিন্ন দেশ ও মানবাধিকার এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠী নিয়ে কাজ করা সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, সংশ্লিষ্ট পক্ষগুলো রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সফরে বাংলাদেশ শুধু নিজেদের স্বার্থের বিষয়ই তুলে ধরেনি, বিশ্ব শান্তির বিষয়েও অবস্থান জানিয়েছে।

ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথা প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশের প্রতিনিধিদলের ওয়াকআউটের ঘটনাটিও এ প্রসঙ্গে তুলে ধরেন মাহদী আমিন।

এদিকে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মাহদী আমিন।

তিনি বলেন, সরকারের নাম ভাঙিয়ে কেউ কোনো ধরনের অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলেও জানান তিনি।

মাহদী আমিন বলেন, এ ধরনের ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না এবং আইন নিজস্ব গতিতে চলবে।

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ছোরাসহ দুজনকে আটক করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাহদী আমিনের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার পর সফরের বিভিন্ন দিক, দ্বিপাক্ষিক আলোচনা এবং সরকারের সংশ্লিষ্ট উদ্যোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মাহদী আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan