মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

টঙ্গীতে ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বড় ছেলে আটককৃত হলেন সোহান হোসেনকে (২৭) হেফাজতে নিয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) ভোরে টঙ্গীর বনমালা এলাকার ঘর থেকে এবং বাড়ির পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা সোহেল হোসেন (৫২) এবং তার ছেলে সাকিব হোসেন (১৮)। নিহত সাকিব রাজধানী উত্তরায় একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিহত সাকিব হোসেনকে দুই হাতের রগ কেটে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার মুখের ভেতর কাপড় গুঁজে দেওয়া ছিল যাতে সে চিৎকার করতে না পারে। তার বাবা সোহেল হোসেনের লাশ বাড়ির পাশে রেললাইনে পড়ে ছিল এবং শরীরে রেলের আঘাতের চিহ্ন আছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতের কোনো এক সময় বাবা-ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। নিজ ঘর থেকে ছেলে এবং রেললাইনের পাশ থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে। দুপুর পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

ঘটনাটি সন্দেহজনক মনে হওয়ায় নিহত সোহেল হোসেনের বড় ছেলে সোহান হোসেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আরো বলেন, সোহেল হোসেন মালয়েশিয়া ও সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। কয়ের বছর আগে তার স্ত্রীর মৃত্যুর পর দুই ছেলে সোহান হোসেন ও সাকিব হোসেনকে নিয়ে তিনি বাড়িতে বসবাস করতেন। বড় ছেলে সোহান হোসেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। রাতের ডিউটি শেষে কর্মস্থল বাসায় ফিরেই সে ঘুমিয়ে পড়েন। ঘটনার সময় সোহান পাশের কক্ষে ঘুমিয়ে থাকলেও কিছুই বুঝতে পারেননি বলে পুলিশকে জানিয়েছেন।

খবর পেয়ে ভোরে পুলিশ বাবা ও ছেলের লাশহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *