বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবিলায় রাশিয়ার তেলে ছাড় পেল বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক / ৭৩ বার ভিউ
আপডেটঃ শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য বা তেল আমদানির জন্য বাংলাদেশকে সাময়িকভাবে ৬০ দিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি সংকট মোকাবিলায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় (ওয়েভার) আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত ১২ মার্চও যুক্তরাষ্ট্র ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় দিয়েছিল।

সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কাছে আনুষ্ঠানিক অনুমতি চেয়েছিল। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র কিছু নির্দিষ্ট রাশিয়ান কোম্পানির তালিকাও দিয়েছ।ে যাদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ তেল আমদানি করতে পারবে। তবে এখনো পর্যন্ত বাস্তব আমদানি প্রক্রিয়া শুরু হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) জানিয়েছে, বাংলাদেশ মূলত এমন ধরনের অপরিশোধিত তেল আমদানি করতে চায়, যা ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে পরিশোধনযোগ্য। না হলে সেই তেল তৃতীয় কোনো দেশে প্রক্রিয়াজাত করতে হবে।

বর্তমানে ইস্টার্ন রিফাইনারি সাধারণত সৌদি আরব ও কুয়েত থেকে আনা অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করে থাকে। রাশিয়া থেকে তেল আনতে হলে রিফাইনারির সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হালকা ক্রুড অয়েল নির্বাচন করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির মধ্যে এই অস্থায়ী অনুমতি বাংলাদেশের জন্য বিকল্প উৎস থেকে তেল আমদানির নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan