বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক / ৬০ বার ভিউ
আপডেটঃ সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোর ৫টা ২৩ মিনিটে (বাংলাদেশ সময় রোববার রাত ৩টা ২৩ মিনিটে) এই কম্পন রেকর্ড করা হয় বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

জাপানের আবহাওয়া দপ্তর (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল হোক্কাইডোর দক্ষিণাঞ্চলীয় শহর সাপ্পোরো থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্বে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি, আহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামির কোনো আশঙ্কাও নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে শক্তিশালী কম্পনের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধস ও পাথর পতনের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করা হয়েছে।

ভূমিকম্পটির প্রায় এক ঘণ্টা আগে একই অঞ্চলে ৫ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয় বলে জানায় জাপান আবহাওয়া দপ্তর।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপান ভূতাত্ত্বিকভাবে রিং অব ফায়ার অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। বছরে গড়ে প্রায় ১,৫০০টি ভূমিকম্প অনুভূত হয় যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।

গত সপ্তাহেও একই অঞ্চলে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল যা রাজধানী টোকিও পর্যন্ত অনুভূত হয় এবং কয়েকজন আহত হন।

বর্তমান পরিস্থিতিতে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং সম্ভাব্য আফটারশকের বিষয়ে নজরদারি চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan