বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

কুড়িগ্রামে হত্যা মামলার আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করল র‍্যাব

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলার আসামী সাদ্দাম হোসেন (২০) কে মানিকগঞ্জ জেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় মানিকগঞ্জের সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত আসামি সাদ্দাম হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনু মিয়ার ছেলে। হত্যা মামলায় সে ৪নং এজাহারনামীয় পলাতক আসামি।
র‍্যাব ও বাদীর এজাহার সূত্রে জানা গেছে, আসামী সাদ্দাম হোসেন ও জাজিয়ত আলী একই পাড়ার বাসিন্দা। জমিজমা নিয়ে দুই পরিবারে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২২ মার্চ সন্ধ্যার দিকে আসামী সাদ্দাম হোসেনসহ তার সহযোগিরা জাজিয়ত আলীর বাড়িতে অনধিকার প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এসময় জাজিয়ত আলী মেঝেতে লুটিয়ে পরলে আসামীরা বাদীর পরিকবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত জাজিয়ত আলীকে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে জাজিয়ত আলী চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মার্চ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় জাজিয়ত আলীর ছেলে ফরিদ মন্ডল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র‍্যাব-১৩ ও মানিকগঞ্জ র‍্যাব-৪ যৌথভাবে অভিযান পরিচালনা করে আসামী সাদ্দাম হোসেনকে মানিকগঞ্জ জেলার সদর থানাধীন জেটিআই ইন্টারন্যাশনাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর‌্যন্ত আসামী সাদ্দাম হোসেনকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *