মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কলাপাড়া উপজেলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

আরিফ সিকদার, কলাপাড়া (পটুয়াখালী) / ৫৮ বার ভিউ
আপডেটঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

কলাপাড়া উপজেলা প্রেস ক্লাবের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে ১৩ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক বরিশাল সময়ের মো. কবির তালুকদারকে সভাপতি এবং দৈনিক ভোরের কাগজ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি এস. কে. রঞ্জনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কলাপাড়া চায়না পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন দৈনিক বাংলা পত্রিকার মো. আসলাম সিকদার সিনিয়র সহ-সভাপতি, ডেইলি ট্রাইবুনালের মো. নাহিদুল হল সহ-সভাপতি, বরিশালের আজকালের রাসেল মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক,বাংলাদেশ বুলেটিন পত্রিকার মো. রেহান উদ্দিন রেহান সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমার সংবাদের মো. ওমর ফারুক ফারুক অর্থ সম্পাদক,ডেইলি অবজারভার পত্রিকার তুষার কান্তি হালদার দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি পত্রিকার নয়না ভিরাম গাইন নয়ন প্রচার সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার ইমন আল আহসান পাঠাগার সম্পাদক।

কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাই টিভি ও কালবেলা পত্রিকার সাইফুল ইসলাম রয়েল, বরিশাল মুখপাত্র পত্রিকার তাজুল ইসলাম আজাদ।

এছাড়া প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সদস্যরা হলেন বরিশাল বাণীর এইচ. এম. আকবর, বৈশাখী টেলিভিশনের মো. ছগির হোসেন, দৈনিক তারুণ্যের বার্তা পত্রিকার এইচ. আর. মুক্তা, দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার প্রণব নারায়ণ বিশ্বাস, দৈনিক সত্য সংবাদ পত্রিকার মাসুম বিল্লাহ, দ্য ডেইলি এক্সপ্রেসের সিয়াম আব্দুল্লাহ, দৈনিক ঘোষণা পত্রিকার আবুল হাসনাত মো. রিমন সিকদার, দৈনিক আমার বাংলা পত্রিকার এস. এম. আবিদ হাসান, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার মো. সোহেল সিকদার এবং দৈনিক দেশ বার্তা পত্রিকার মো. ইউসুফ আলী।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কলাপাড়ায় পেশাদার সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan