বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

কয়রায় বাল্যবিয়ে প্রতিরোধে সুদমুক্ত ঋণ সহায়তা

কয়রা (খুলনা) প্রতিনিধি

উপকূলীয় জনপদ খুলনার কয়রায় দারিদ্র্যজনিত কারণে বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়া রোধে একটি ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিতে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে ১০০ জন শিক্ষার্থীর পরিবারকে সুদবিহীন ঋণ সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আমাল ফাউন্ডেশন’।

সোমবার (২৭ এপ্রিল) সকালে সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে এই সহায়তা কার্যক্রম ও প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংস্থাটি বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিক্রিয়া প্রকল্পের আওতায় উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবারকে এই সহায়তার আওতায় আনে।

বক্তারা অনুষ্ঠানে বলেন, উপকূলীয় অঞ্চলে আর্থিক সংকটের কারণে অনেক পরিবার অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন যা শিক্ষা থেকে শিশুদের বঞ্চিত করছে। এ অবস্থার পরিবর্তনে শুধু সচেতনতা নয়, পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোও জরুরি। সেই লক্ষ্যেই এই সুদমুক্ত ঋণ কার্যক্রম নেওয়া হয়েছে যাতে পরিবারগুলো ছোট আয়ের সুযোগ তৈরি করে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহীকের্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি যা শিক্ষার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মেয়েদের শিক্ষায় ধরে রাখতে পারলে এই সমস্যা অনেকাংশে কমে আসবে। এই ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমাল ফাউন্ডেশনের সহকারী পরিচালক সারাহ জাবীন কৃষ্টি এবং সঞ্চালনা করেন মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা থানার ওসি মো. শাহ আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

সারাহ জাবীন কৃষ্টি জানান, মাঠ পর্যায়ের জরিপে দেখা গেছে অর্থনৈতিক দুরবস্থাই বাল্যবিয়ের অন্যতম প্রধান কারণ। তাই পরিবারগুলোর পাশে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে ঝরে পড়া রোধের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমও চলমান রয়েছে।

স্থানীয় অভিভাবকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, এই ঋণ সহায়তা পরিবারগুলোকে আত্মনির্ভর হতে সাহায্য করবে এবং মেয়েদের অকাল বিয়ের প্রবণতা কমাবে।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই এই ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *