বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে
Notice :

ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা: নির্মাণকাজ ও যানজটে বিপাকে পড়তে পারে কয়েকটি মহাসড়ক

বিশেষ প্রতিনিধি

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (১৬ মার্চ) শেষ কর্মদিবস হওয়ায় রাজধানী ছেড়ে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হতে পারে আজ রাত থেকেই। তবে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক নির্মাণকাজ, ভাঙাচোরা রাস্তা ও অব্যবস্থাপনার কারণে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মহাসড়কে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুতি নিলেও যাত্রী ও পরিবহন চালকদের মধ্যে উদ্বেগ কমেনি।

ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণে বাড়তে পারে চাপ

রাজধানী থেকে উত্তরাঞ্চলের বহু জেলার মানুষের প্রধান যাতায়াতপথ নবীনগর–চন্দ্রা মহাসড়ক। এ পথে প্রতি বছরই ঈদের সময় বাড়তি যানবাহনের কারণে দীর্ঘ যানজট দেখা যায়। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ যা যান চলাচলে বাড়তি চাপ তৈরি করতে পারে।

পরিবহন চালকদের অভিযোগ, মহাসড়কের কিছু অংশে রাস্তা সংকুচিত হয়ে গেছে এবং অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজাহান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রস্তুত রয়েছে এবং সম্ভাব্য সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

চন্দ্রা মোড় : উত্তরাঞ্চলের যাত্রীদের বড় ভোগান্তির জায়গা

গাজীপুর হয়ে উত্তরাঞ্চলের প্রায় ৩২টি জেলার মানুষ যাতায়াত করে। বিশেষ করে চন্দ্রা মোড় এলাকাটি প্রতি বছর ঈদের সময় তীব্র যানজটের জন্য পরিচিত।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে যানবাহন যেতে গিয়ে মাঝপথে কোথাও জট তৈরি হলে তা দ্রুত পেছনের দিকে ছড়িয়ে পড়ে নবীনগর, গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। তাই এবার আগে থেকেই ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।

বিআরটি প্রকল্পের কারণে টঙ্গী–চান্দনা চৌরাস্তা সড়কে দুর্ভোগ

টঙ্গী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তা পর্যন্ত চলমান ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্পও যাত্রীদের জন্য বড় ভোগান্তির কারণ হতে পারে। দীর্ঘদিন ধরে নির্মাণকাজ থেমে থাকায় রাস্তার বিভিন্ন অংশে অব্যবস্থাপনা দেখা দিয়েছে।

এ ছাড়া ফুটওভার ব্রিজ চালু না থাকায় মানুষ যত্রতত্র রাস্তা পার হচ্ছে এবং নির্দিষ্ট বাসস্ট্যান্ড না থাকায় বাসগুলো মাঝপথে থামছে, যা যানজট বাড়াচ্ছে।

টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের ১৩ কিলোমিটার অংশে জটের শঙ্কা

ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় চার লেন উন্নয়নকাজ এখনও শেষ হয়নি। ফলে ঈদযাত্রায় এ অংশে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা।

যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পরিকল্পনা রয়েছে।

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা বড় সমস্যা

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ইজিবাইক ও অটোরিকশার অবাধ চলাচলও ঈদযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সাইনবোর্ড থেকে কাঁচপুর এবং সোনারগাঁ এলাকায় এসব যানবাহনের কারণে প্রায়ই যানজট ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে নিষিদ্ধ এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে এবং ঈদকে সামনে রেখে নজরদারি আরও জোরদার করা হবে।

কুমিল্লা–চট্টগ্রাম অংশে ২৭টি যানজটপ্রবণ স্থান চিহ্নিত

কুমিল্লার দাউদকান্দি থেকে বারবকুণ্ড বাজার পর্যন্ত মহাসড়কের ২৭টি স্থানকে যানজটপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে হাইওয়ে পুলিশ।

এসব স্থানের মধ্যে রয়েছে দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর বাজার, চান্দিনা বাসস্ট্যান্ড, নিমসার বাজার, পদুয়ার বাজার বিশ্বরোড, মিয়া বাজার, চৌদ্দগ্রাম বাজার, ফেনীর বিসিক মোড়, সীতাকুণ্ড বাসস্ট্যান্ডসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।

পুলিশের মতে, মহাসড়কের পাশে বাজার, অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং চলমান সংস্কারকাজ যানজটের বড় কারণ।

পাটুরিয়া ফেরিঘাটেও ধীরগতির আশঙ্কা

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত পাটুরিয়া ফেরিঘাটেও এবার ঈদযাত্রায় কিছুটা ধীরগতির আশঙ্কা রয়েছে। ঘাটের কয়েকটি পয়েন্টে সংযোগ সড়কের মেরামতকাজ চলমান থাকায় যানবাহন ওঠানামায় সময় বেশি লাগছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, ঈদে যাত্রী পারাপার স্বাভাবিক রাখতে ১৭টি ফেরি চালু রাখা হবে এবং পরিস্থিতি সামাল দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সম্ভাব্য সমস্যা চিহ্নিত করে আগাম ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবুও অতিরিক্ত যানবাহনের চাপ থাকায় ঈদযাত্রায় কিছু সড়কে যাত্রীদের ধৈর্য ধরে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *