মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দে উত্তপ্ত বিশ্ব রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের কৌশলগত জলসীমায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি জাহাজ জব্দের ঘটনায় নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক কয়েক দিনের ধারাবাহিক ঘটনায় আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে অনিশ্চয়তা ও নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওমান সাগর এলাকায় দুটি বাণিজ্যিক জাহাজ আটক করে উপকূলে নিয়ে যায়। জাহাজ দুটি হলো লাইবেরিয়ার পতাকাবাহী ও গ্রিক মালিকানাধীন ‘এপামিনন্ডাস’ এবং পানামার পতাকাবাহী ‘এমএসসি ফ্রান্সেসকা’ যা বিশ্বের বৃহৎ শিপিং কোম্পানিমেডিটেরেনিয়ান শিপিং কোম্পানি’ (এমএসসি) এর অধীনস্থ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘এপামিনন্ডাস’ জাহাজে ইউক্রেন ও ফিলিপাইনের নাগরিকসহ মোট ২১ জন ক্রু ছিলেন। অন্যদিকে ‘এমএসসি ফ্রান্সেসকা’ জাহাজে মন্টেনেগ্রো ও ক্রোয়েশিয়ার নাগরিকদের পাশাপাশি আরও কয়েকজন নাবিক ছিলেন, যাদের বিষয়ে সম্পূর্ণ তথ্য প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট দেশগুলো জানিয়েছে, আটক ক্রু সদস্যরা নিরাপদে আছেন এবং তাদের মুক্তির বিষয়ে কূটনৈতিক আলোচনা চলছে।

এর কয়েক দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ নেয়। মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, তারা ইরান থেকে আসা দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে, যেগুলোতে প্রায় ৩৮ লাখ ব্যারেল তেল ছিল। বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্র জানায়, এসব তেল জব্দ করে তাদের বন্দরে নেওয়া হতে পারে।

ওয়াশিংটন আরও জানিয়েছে, পূর্বে দেওয়া ইরানি তেল রপ্তানির বিশেষ ছাড় আর নবায়ন করা হচ্ছে না। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, ইরানের তেল কেনা বা পরিবহনে জড়িত কোনো দেশ বা কোম্পানির বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের আগের “চাপ প্রয়োগ কৌশল” আরও জোরদার করার অংশ, যার মাধ্যমে ইরানের তেল রপ্তানিকে সীমিত করার চেষ্টা চলছে।

এই পাল্টাপাল্টি পদক্ষেপে পারস্য উপসাগর ও লোহিত সাগর অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে। সামুদ্রিক নিরাপত্তা বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অব্যাহত থাকলে বৈশ্বিক সরবরাহ চেইনে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। বিশেষ করে বিমা খরচ বৃদ্ধি, জাহাজ চলাচলের রুট পরিবর্তন এবং পণ্য পরিবহনে দেরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে যার সবচেয়ে বেশি চাপ পড়বে এশিয়া ও ইউরোপের বাজারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *