বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
ছবি সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে ইরান প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে সংঘাতের অবসান না হলে ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে জড়ানো হবে, নাকি শান্তিচুক্তির পথে এগোনো হবে—এ বিষয়ে তাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে।
ট্রাম্প তার বক্তব্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পক্ষে যুক্তি তুলে ধরেন। তার দাবি, সংঘাতের ফলে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন থেকে পিছিয়ে গেছে। একই সঙ্গে তিনি ‘শক্তির মাধ্যমে শান্তি’ প্রতিষ্ঠার নীতির ওপর গুরুত্ব দেন।
ভাষণে মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, ইরানের সঙ্গে এমন কোনো চুক্তি হবে কি না যার মাধ্যমে দেশটি পুনর্গঠনের সুযোগ পেয়ে আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠতে পারে। এ প্রসঙ্গে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকিও দেন।
তবে ট্রাম্প একই বক্তব্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হওয়ার আশা প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, নভেম্বরের নির্বাচনের পরপরই এমন কোনো চুক্তি হতে পারে।
এদিকে ভাষণে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে তার প্রশাসন ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে। তিনি আরও বলেন, বিষয়টি মানুষের ধারণার চেয়েও দ্রুত সমাধান হতে পারে।
ট্রাম্পের বক্তব্যের সময় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকক্ষে ইরান প্রতিনিধিদলের একজন সদস্যকে উপস্থিত থাকতে দেখা যায়।
সূত্র: বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *