বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখাই চুক্তির মূল শর্ত : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া হবে না। তার মতে, ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির প্রায় ৯৯ শতাংশ গুরুত্বই থাকবে দেশটিকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখার বিষয়ে।

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা শুরুর আগে তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র কাজ করছে এবং এ প্রচেষ্টায় অন্যান্য দেশও সহযোগিতা করতে আগ্রহী।

ট্রাম্প স্বীকার করেছেন যে পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে না। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই এ জটিলতার সমাধান করা সম্ভব হবে। যদিও যুক্তরাষ্ট্র কীভাবে এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের প্রতিবন্ধকতা দূর করবে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো পরিকল্পনা তুলে ধরেননি তবুও স্পষ্ট করে জানিয়েছেন যে হরমুজ প্রণালীতে ইরানের পক্ষ থেকে কোনো ধরনের শুল্ক বা ‘টোল বুথ’ ব্যবস্থা গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে তেহরান থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে জাহাজ চলাচল নিরাপদ রাখতে তারা ফি আদায়ের চিন্তা করছে। তবে এ বিষয়ে কড়া অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, এমন কিছু হলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তাহলে স্বয়ংক্রিয়ভাবেই প্রণালীটি উন্মুক্ত হয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনো পারমাণবিক অস্ত্র নয় এটাই মূল বিষয়।

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে রয়েছে যা বৈশ্বিক তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশকে ব্যাহত করছে।

এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যা আগের দিনের পাঁচটির তুলনায় কম।

সংস্থাটির বিশ্লেষণে দেখা গেছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু থাকা অবস্থায় মাত্র ২২টি জাহাজ প্রণালীটি পেরিয়েছে, যেখানে যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত।

অন্যদিকে লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স জানিয়েছে, প্রণালীতে প্রতিবন্ধকতার কারণে ৩২৫টি ট্যাঙ্কারসহ ৬০০-র বেশি জাহাজ এখনওপারস্য উপসাগরে আটকা পড়ে আছে।

যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে শনিবার ইসলামাবাদে আলোচনার নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আলোচনার নির্ধারিত শর্তাবলী এবং তেহরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার বিষয়বস্তু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান এখন পর্যন্ত পরস্পরবিরোধী বার্তা দিয়ে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *