বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ পদত্যাগ

বিশেষ প্রতিনিধি

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর এই পদত্যাগপত্র প্রেরণ করেছেন।

পদত্যাগপত্রে অধ্যাপক ফায়েজ উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি ইউজিসি চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করতে অক্ষম। তিনি লিখেছেন, আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

ইউজিসি সূত্র জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এক অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যানকে সরিয়ে দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। এছাড়া কমিশনের ভেতরে গুঞ্জন ছড়িয়েছিল যে চেয়ারম্যানকে প্রত্যাহার করা হতে পারে। এই কারণে অধ্যাপক ফায়েজ আগেভাগেই পদত্যাগ করতে পারেন।

অধ্যাপক ফায়েজ ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ২৬তম উপাচার্য পদে সাময়িক নিয়োগ পান এবং দীর্ঘ ছয় বছর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সরকারি কর্মকমিশনের (পিএসসি) ষষ্ঠ চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি চার বছরের মেয়াদের জন্য ইউজিসির চেয়ারম্যান পদে নিয়োগ পান। পদত্যাগের মাধ্যমে তার বর্তমান মেয়াদকালের বাকি অংশ দুই বছরের বেশি স্থগিত হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *