মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Reporter Name
ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় দুটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

বুধবার (১ এপ্রিল) সকালে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ টাঙিয়ে দেওয়া হলে শ্রমিকরা ভেতরে প্রবেশ করতে পারেননি।

বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশন ফোরাম লিমিটেড এবং কুটুরিয়া এলাকার জে এ অ্যাপারেলস। সম্প্রতি শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষাপটে মালিকপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখতে পান তারা। এ সময় ক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা এলাকা ত্যাগ করে বাড়ি ফিরে যান।

বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা দুটি বন্ধ ঘোষণা করায় প্রায় চার হাজার শ্রমিক চরম অনিশ্চয়তায় পড়েছেন। কারখানা পুনরায় চালুর দাবিতে দুপুরে শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *