বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

আমাদের সংস্কৃতির আরও বিকাশ ঘটাতে হবে, আমাদের সংস্কৃতিকে আরও ছড়িয়ে দিতে হবে- সুস্থ জীবনের সভাপতি সামছুল হক

কথাভিশন রিপোর্ট
বক্তব্য রাখছেন সুস্থ জীবনের সভাপতি এসডিআই এর সিইও সামছুল হক

ব্যাপক উৎসাহ ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশ পালিত হচ্ছে নববর্ষ বরণ অনুষ্ঠান। দেশ জুড়ে চলছে নানা আয়োজন। আল্পনা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান বাহারী দেশীয় খাবারের আয়োজন থাকছে আজকের অনুষ্ঠানে। দেশের বিভিন্ন এলাকা থেকে বর্ষবরণ অনুষ্ঠানের খবর আসতে শুরু করেছে।

রাজধানীতে চলছে অসংখ্য আয়োজন। ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডি লেকপাড়ে ‘সুস্থ জীবন’ নামের একটি সামাজিক সংগঠণ বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

 

তাদের আয়োজনে ছিল আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য, সংগীতানুষ্ঠান ও পিঠা উৎসব। ছিল বিনামূল্যে দেশীয় বাহারী খাবারের আয়োজন।

সুস্থজীবনের এই আয়োজন ধানমন্ডি লেকপাড়কে প্রাণবন্ত ও উৎসব মূখর করে তুলেছে।

সংগঠণের সকল সদস্য ও তাদের পরিবার বর্গের অংশ গ্রহণে ধানমন্ডি লেকপাড় এক বর্ণাঢ্য মিলন মেলায় পরিণত হয়েছে।

সংগঠণের সাধারণ সম্পাদক চিত্ত মজুমদার

সংগঠণের সভাপতি সামছুল হক সাধারণ সম্পাদক চিত্ত মজুমদার সহ অন্যান্যদের সহযোগিতায় বেসরাকারী সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি উদযাপিত হয়।

সংগঠণের সভাপতি সামছুল হক বলেন, বাংলা নববর্ষ বরণ উদযাপন আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধারণ ও লালন করি। আমাদের নিজেদের এই সংস্কৃতির আরও বিকাশ ঘটাতে হবে , আরও ছড়িয়ে দিতে হবে। অত:পর তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সংগঠণের সাধারণ সম্পাদক চিত্ত মজুমদার সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। সংগঠণের পক্ষ থেকে তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *