বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

অশ্রুসিক্ত হাজারো মানুষ বগুড়ায় খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলে

বিশেষ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর চল্লিশ দিন উপলক্ষে গাবতলির বাগবাড়ি “জিয়া বাড়ী”তে বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত হয়ে বেগম জিয়ার জন্য দোয়া করেছেন ।

এই দিনটি উপলক্ষে দোয়ার আয়োজন করে সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান জামান তালুকদার লালু। দুপুর থেকেই বাগবাড়ির শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে মাঠ পরিপূর্ণ হয়ে যায়। বাদ আছর আনুমানিক ২০ হাজার লোকের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন মাওলানা হামিদুল হক। দিনব্যাপী ওই এলাকায় মাদ্রাসা এবং স্থানীয়ভাবে কোরআন খতম দেওয়া হয়।

দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজ্জাদুল তালুকদার জয়, প্রকৌশলী রোকন তালুকদার, সাইদুজ্জামান তালুকদার বিজয় , অধ্যক্ষ আব্দুল বারী, আসাদুজ্জামান অটল।

তালুকদার লালু বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি ও আমাদের প্রিয় দেশনেত্রীকে এই এলাকার মানুষ সারাজীবন মনে রাখবে। এই এলাকার মানুষের সাথে বেগম জিয়ার সম্পর্ক ছিল আত্মার। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। তিনি সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখতেন, এখন সেই দায়িত্ব তার পুত্র তারেক রহমানের উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *