বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় ঠেকাতে সাংবাদিকরা হলেন অন্যতম প্রধান হাতিয়ার-ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ের সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন ঢাকা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ

সাংবাদিকরা সমাজের দর্পণ।  অনিয়ম, দুর্নীতি প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় ঠেকাতে সাংবাদিকরা হলেন অন্যতম প্রধান হাতিয়ার-  স্থানীয় সাংবাদিকদের  সাথে মত বিনিময়কালে ঢাকা জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মোরাদ এসব কথা বলেন।

গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার ধামরাই উপজেলার কালামপুরে তার নিজ বাড়িতে  স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিয়ম অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথমে তিনি সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি পরম করুণায় আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি স্বচ্ছতার সাথে উন্নয়ন কর্মকান্ড চালানোর জন্য তিনি  সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ঢাকা জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। কারণ  এটি রাজধানী জেলা। এই জেলায় ২০টি সংসদীয় আসন রয়েছে। অর্থাৎ ২০ জন নির্বাচিত সংসদ সদস্যকে নিয়ে এক সাথে কাজ করতে হবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার আলোকে তার নির্দেশনা অনুযায়ী এই জেলা তথা দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন। কোথাও কোন অনিয়ম দুর্নীতি দেখা গেলে দয়া করে সংগে সংগে আমাকে অবহিত করবেন। আমি তৎক্ষণাত  ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা জেলা পরিষদের অর্থায়নে অতীতে যে সব প্রকল্প গ্রহণ করা হয়েছে আপনাদেরকে সংগে নিয়ে সে গুলো  খতিয়ে দেখা হবে। তিনি সকলের সহযোগিতায় টীম ওয়ার্কের মাধ্যমে  ঢাকা জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন। তিনি বলেন, আমি ইতিমধ্যে দুর্নীতিকে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সে বার্তা সকলের মাঝে ছড়িয়ে দিয়েছি। আসুন আমরা সবাই  মিলে একসাথে সমাজ ও  দেশকে এগিয়ে নিতে কাজ করি।

এ সময় তিনি তার আওয়াধীন ঢাকা জেলার উন্নয়নের জন্য আরও অনেক আশার কথা ব্যক্ত করেন। এ সময় তিনি সাংবাদিকদের সুবিধা অসুবিধার কথাও জানতে চান। এ সময় সাংবাদিকরাও তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে সকলের কাছে দোয়া চান অনুষ্ঠানের শুরুতে স্থানীয় সাংবাদিকরা নব নিযুক্ত প্রশাসক ইয়াছিন  ফেরদৌস মোরাদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশীদ তুষার সহ স্থানীয় সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন। ঢাকা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি ইবাদুল হক জাহিদ সহ আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *