মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সংঘাতের আগে হরমুজ পেরোনো ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে

রিপোর্টারঃ / ৮৭ বার ভিউ
আপডেটঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি অঞ্চলে উত্তেজনা বাড়লেও সংঘাত শুরুর আগেই প্রণালি অতিক্রম করা কয়েকটি জাহাজ বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে।

এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্দরে মোট ১৫টি জাহাজ পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে যেগুলোতে এলএনজি, এলপিজি ও সিমেন্টশিল্পের কাঁচামালসহ বিপুল পরিমাণ পণ্য রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, এসব জাহাজে প্রায় সাড়ে ৭ লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে ইতিমধ্যে ১২টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এবং বাকি তিনটি জাহাজ চলতি সপ্তাহের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে। এসব জাহাজের মধ্যে চারটিতে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টি জাহাজে সিমেন্টশিল্পে ব্যবহৃত কাঁচামাল ক্লিংকার।

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং তেহরানের পাল্টা প্রতিক্রিয়ার পর অঞ্চলটিতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। এতে বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা।

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, কাতারের রাস লাফান বন্দর থেকে ১ লাখ ২৬ হাজার টন এলএনজি নিয়ে ‘আল জোর’ ও ‘আল জাসাসিয়া’ নামের দুটি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে। আরও দুটি এলএনজিবাহী জাহাজ—‘লুসাইল’ ও ‘আল গালায়েল’ আগামী সোমবার ও বুধবার বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে। চারটি জাহাজ মিলিয়ে প্রায় ২ লাখ ৪৭ হাজার টন এলএনজি আসছে যা সংঘাত শুরুর কয়েক দিন আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল।

এলএনজি পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় প্রতিনিধি প্রতিষ্ঠান ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, নির্ধারিত চারটি জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামে আরেকটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে অবস্থান করছে এবং পরিস্থিতির কারণে সেটির যাত্রা অনিশ্চয়তায় রয়েছে।

এদিকে ওমানের সোহার বন্দর থেকে ২২ হাজার ১৭২ টন এলপিজি নিয়ে ‘সেভান’ নামের একটি জাহাজ রোববার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে একই বন্দর থেকে ‘জি ওয়াইএমএম’ নামের আরেকটি এলপিজিবাহী জাহাজ প্রায় ১৯ হাজার ৩১৬ টন এলপিজি নিয়ে বন্দরে এসেছে। দুটি জাহাজেই থাকা এলপিজি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা ফ্রেশ এলপিজির জন্য আনা হয়েছে।

এ ছাড়া কুয়েতের শুয়াইবা বন্দর থেকে পাঁচ হাজার টন মনোইথিলিন গ্লাইকোল (এমইজি) নিয়ে ‘বে ইয়াসু’ নামের একটি জাহাজ গত বৃহস্পতিবার বন্দরে পৌঁছেছে। পাশাপাশি উপসাগরীয় অঞ্চল থেকে ক্লিংকার, জিপসাম, চুনাপাথর ও পাথর নিয়ে আরও কয়েকটি জাহাজ এসেছে, যেগুলোতে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন কাঁচামাল রয়েছে।

বাণিজ্যসংশ্লিষ্টদের মতে, হরমুজ প্রণালি বাংলাদেশের জ্বালানি ও কাঁচামাল আমদানির একটি গুরুত্বপূর্ণ রুট। ২০২৪-২৫ অর্থবছরে এই পথ ব্যবহার করে উপসাগরীয় সাতটি দেশ থেকে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে যার বড় অংশই জ্বালানি খাতের।

তবে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভবিষ্যতে নতুন চালান আসা এবং জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan