বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় ইশরাক ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ

Reporter Name

ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই জাতীয় রাজনীতিতে চমক দেখালেন তরুণ বিএনপি নেতা ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। এদিন মন্ত্রিসভার মোট ৪৯ জন সদস্য শপথ নেন এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী।

রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততার প্রেক্ষাপটে ইশরাকের এই দায়িত্ব পাওয়া তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ইশরাক হোসেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও প্রবীণ বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র। ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা এই তরুণ নেতা ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ২০২০-এ ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে বিজয়ী হয়ে তিনি সংসদীয় রাজনীতিতে অভিষেক ঘটান।

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যেও সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি কী ভূমিকা রাখেন সেদিকে এখন নজর রাজনৈতিক অঙ্গনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *