মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বঙ্গোপসাগরের সুন্দরবন এলাকা থেকে ২০ জেলে অপহৃত

বিশেষ প্রতিনিধি / ১৩০ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৭:২৭ অপরাহ্ন
ফাইল ফটো

বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকায় পৃথক দুটি স্থানে  হামলা চালিয়ে ২০ জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়ি এলাকায় মাছ ধরার সময় তাদের ট্রলার থেকে তুলে নেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে অজ্ঞাত পরিচয় বনদস্যুদের একটি দল দুবলার নারিকেলবাড়ীয়া চর সংলগ্ন জেলে বহরে হানা দেয়। ওই ঘটনায় ৮ জন জেলেকে তাদের ট্রলারে তুলে নেওয়া হয়। অপহৃতরা খুলনার পাইকগাছা এলাকার বাসিন্দা।

একই সময়ে দুবলারচর সংলগ্ন আমবাড়ীয়ার খাড়িতে আরও একটি বহরে হামলা চালিয়ে ১২ জেলেকে অপহরণ করা হয়। এ ঘটনার সঙ্গে সুমন-জাহাঙ্গীর নামে পরিচিত বনদস্যু বাহিনী যুক্ত ছিল বলে স্থানীয় ফিসারমেন গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন। অপহৃতদের বাড়ি পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।

ফিসারমেন গ্রুপের সভাপতি বলেন, চারটি বনদস্যু গ্রুপ সুন্দরবন ও সমুদ্র এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, যার ফলে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দস্যুদের কার্যকরভাবে দমন না করলে অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসসি এফ) মো. শরীফুল ইসলাম ২০ জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, “জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বনরক্ষীদের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan