বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

ঝিনাইগাতীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

বিশেষ প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় খালেদা আক্তার (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১৫ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকায় ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার সন্ধ্যাকুড়া এলাকার জয়নাল আবেদীনের স্ত্রী। ওই ঘটনায় মোটরসাইকেল চালক শাহজামাল (২২) গুরুতর আহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী হলদীগ্রাম এলাকার শফিক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে মোটরসাইকেলচালক শাহজামাল দ্রুতগতিতে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় সন্ধ্যাকুড়া এলাকায় রাস্তা পারাপারের মুহূর্তে খালেদা আক্তারকে সজোরে ধাক্কা দেয়। এতে তার শাড়ি মোটরসাইকেলে পেঁচিয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন। আর শাহজামালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিরুল ইসলাম জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *