মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

অতীতের তুলনায় এই নির্বাচন ভাল হয়েছে-সিইসি

কথাভিশন রিপোর্ট / ৭৮ বার ভিউ
আপডেটঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক ভোটগ্রহণ ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “এই নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। তবে অতীতের তুলনায় যেকোনও মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে।”  

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কেন্দ্রীয় ফলাফল ঘোষণা মঞ্চে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এ এম এম নাসির উদ্দিন বলেন, “নির্বাচনে কিছু সীমাবদ্ধতা থাকবেই। ১৮ কোটি ভোটারের দেশ। আপনাদের সহযোগিতা না হলে এই সুন্দর নির্বাচন উপহার দিতে পারতাম না। আমরা সবার কাছে কৃতজ্ঞ। অনেক দেশে সাড়ে ১৭ লাখ লোকও নেই। অথচ এই পরিমাণ লোক নির্বাচন আয়োজনে কাজ করেছে। নির্বাচনকে পারফেক্ট বলবো না। পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। আমি অনেক জায়গার নির্বাচন দেখেছি। সুতরাং যেটুকু হয়েছে সেটা যদি আমরা দেখি সেটা  অতীতের তুলনায় যেকোনও মানদণ্ডে এই নির্বাচন ভালো হয়েছে। যেহেতু এখানে গণভোট ও পোস্টাল ব্যালট থাকাতে ভোট গুনতে একটু সময় লাগছে। আমরা অত্যন্ত স্বচ্ছ থাকতে চাই। লুকোচুরিতে বিশ্বাস করি না।” 

তিনি বলেন, “আমাদের কষ্ট, চেষ্টা সার্থক হয়েছে। নির্বাচনের ইতিহাসে যেকোন মানদণ্ডে ভালো নির্বাচন। নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছি।”  

সিইসি বলেন, “আমরা সন্ধ্যা থেকে দেখেছি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখাচ্ছে যে একেকজন জিতে যাচ্ছে, কেউ হেরে যাচ্ছে। এটা তাদের প্রাইভেট সোর্স। এটা অফিসিয়াল কোনও রেজাল্ট নয়। আমরা অফিসিয়াল যেসব রেজাল্ট পাচ্ছি তা আপনাদের জানাচ্ছি। আমাদের ফলাফলেও স্বচ্ছতা রাখতে চাই। এটা সম্পূর্ণ হিসাবের ব্যাপার। রিটার্নিং অফিসার স্বাক্ষর করে যে ফলাফল দিবে সেটাই আমরা দেবো। কোনও আনঅফিশিয়াল ফলাফল দেবো না। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan