বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট

বিশেষ প্রতিনিধি / ৪ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। রাতভর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে ঢাকার সড়কে দেখা গেছে চিরচেনা ব্যস্ততা ও যানজট। স্বাভাবিকভাবে চলেছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি। বিপণিবিতানগুলোতেও বেচাকেনা ছিল স্বাভাবিক।

মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজার, মালিবাগ, কারওয়ান বাজার, এফডিসি, হাতিরঝিল ও গুলশান এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অফিসগামী মানুষের চাপে প্রায় সব প্রধান সড়কেই যানজট ছিল। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করেছে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও ছিল নিয়মিত কর্মব্যস্ততা।

মগবাজার মোড়ে সিগন্যালে দীর্ঘ সময় গাড়ি আটকে থাকতে দেখা যায়। চালকরা বলেন, সড়কের পরিস্থিতি অন্যান্য দিনের মতোই। অনেক যাত্রী আবার ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিষয়টি জানতেন না।

গুলিস্তান থেকে আব্দুল্লাহপুরগামী প্রভাতী বনশ্রী বাসের চালক আক্কাস মিয়া বলেন, আগের দিন বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুনেছেন। ধর্মঘটের কথাও জানেন। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং যানজটও আছে।

একই বাসের যাত্রী জাহিদ হাসান বলেন, তিনি ধর্মঘটের বিষয়ে জানতেন না।

মালিবাগ, হাতিরঝিল ও গুলশানের সড়কেও প্রায় একই চিত্র দেখা গেছে। তবে হাতিরঝিলের এফডিসি মোড় ও কারওয়ান বাজার এলাকায় তুলনামূলক কিছুটা ভিন্ন পরিস্থিতি ছিল। মঙ্গলবার নিউমার্কেট, হাতিরপুল ও কারওয়ান বাজার এলাকায় সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। মার্কেট বন্ধ থাকায় এসব এলাকায় যান চলাচলেও তার প্রভাব দেখা যায়।

ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

এদিকে ধর্মঘটের প্রতিবাদে গুলশানসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুলিস্তানের শহীদ আবরার এভিনিউতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan