মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক / ৪০ বার ভিউ
আপডেটঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগেই অভিষেক হয়েছিল তাওহীদ হৃদয়ের। তবে টেস্ট ক্রিকেটে তার পথচলা শুরু হয়েছে এ বছর জিম্বাবুয়ে সফরে। ক্যারিয়ারের প্রথম দুই ইনিংসে প্রত্যাশা পূরণ করতে না পারলেও তৃতীয় টেস্টেই নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন ২৫ বছর বয়সী এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনে তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম শতক।

১৭১ বল মোকাবিলা করে ১১টি চার ও একটি ছক্কায় তিন অঙ্কের ঘরে পৌঁছান হৃদয়। তার এই ইনিংসের সুবাদে বড় বিপর্যয়ের মুখেও লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে ব্যক্তিগত সাফল্যের দিনে দলীয় অবস্থান এখনো স্বস্তিদায়ক নয়।

তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৯ ওভারে ৭ উইকেটে ২০৫ রান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। হৃদয়ের সঙ্গে ক্রিজে আছেন তাইজুল ইসলাম। চোটের কারণে আগের দিন মাঠ ছাড়া সাদমান ইসলাম এই ইনিংসে আর ব্যাট করতে পারবেন না বলে জানা গেছে। ফলে বাংলাদেশের হাতে কার্যত বাকি রয়েছে আর একটি উইকেট।

দিনের শুরুতে সতর্ক ব্যাটিংয়ে এগোচ্ছিলেন মুশফিকুর রহিম ও হৃদয়। তবে ইনিংসের ৪৮তম ওভারে জোমেল ওয়ারিক্যানের বলে শর্ট কভারে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ৩৪ রানে ফিরে যান মুশফিক। এতে ভাঙে তাদের ৭৩ রানের জুটি। একই সঙ্গে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষাও আরও দীর্ঘ হয় তাঁর।

এর কিছুক্ষণ পর ওয়ারিক্যানের ফুল লেংথ ডেলিভারিতে কাভারে কিংয়ের হাতে ক্যাচ দিয়ে মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হৃদয়। তবে ৩০ বলে ১৬ রান করে রস্টন চেজের বলে স্লিপে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন মিরাজ। পরে হাসান মাহমুদও ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান।

এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যান হৃদয়। ১০৯ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করার পর ইনিংস আরও বড় করেন তিনি। শেষ পর্যন্ত ১৭১ বলে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে দলকে দুইশ রানের গণ্ডি পার করান এই ডানহাতি ব্যাটার।

এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ১২ রান করেছিলেন হৃদয়। পরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি। সেই পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে জায়গা পান। মিরপুর টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স না থাকলেও সিলেটে নিজের তৃতীয় টেস্টেই প্রথম শতক তুলে নিয়ে জবাব দিলেন সমালোচনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan