
ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে থেমে থাকা পল্লী সেবা পরিবহণ নামে থেমে থাকা গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিক বহনের কাজে ব্যবহৃত একটি বাসে অগ্নকান্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ। এ ঘটানায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
জানা যায়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে থেমে থাকা জনৈক শহিদুল ইসলামের মালিকানাধীন পল্লীসেবা বাসে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধামরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের দুইটি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকান্ডের সুনির্দ্দিষ্ট কোন কারণ জানা যায়নি।
এ বিষয়ে ধামরাই উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন খান সাংবাদিকদের জানান, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। পুরোপুরি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। প্রায় ৫০ মিনিট কাজ করার পর আগুন নেভানো সম্ভব হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। কোন হতাহত হয়নি।’
উল্লেখ্য গত বৃহস্পতিবার দিবাগত রাতেও ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পাভেল পরিবহনের একটি বাসে আগুনের বিষয়ে তদন্ত চলছে বলে জানা যায়।