
ফরিঙ্গা সবুজ বাংলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফরিঙ্গা ফুটবল টুর্ণামন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে সুঙ্গর প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে এই উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
সাসনা একাদশ কুল্লা এবং তালেবপুর একাদশ এর মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে সাসনা একাদশ তালেবপুর একাদশকে ৩-০ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে। আগামী রবিবার ( ৮ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে অংশ গ্রহণ করবে চাওনা একাদশ ও সিংগাইর একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিঙ্গা সবুজ বাংলা যুব সংঘের প্রধান উপদেষ্টা গণপূর্ত বিভাগের প্রকৌশলী মো: রফিকুল ইসলাম। আড়ম্বর পরিবেশে প্রধান অতিথি রফিকুল ইসলাম টুণামেন্ট এর এই খেলা উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। অগণিত ক্রিড়ামোদী দর্শক খেলাটি আনন্দের সাথে উপভোগ করেন।
সংগঠণের সভাপতি মো: আনোয়ার হোসেন ওসমান, সহসভাপতি ইউসূফ আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহসম্পাদক নাজিম উদ্দিন রাজিব, সাংগঠণিক সম্পাদক শাহীনুর ইসলাম, কোষাধ্যক্ষ রিপন মাহমুদ সহ অন্যান্য সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।