প্রতিকী ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পুকুর থেকে তাহমিনা আক্তার শিল্পী (৪৭) নামের এ গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সূয়াপুর ইউনিয়নের ঈশাননগর এলাকায় নিজ বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুই সন্তানের জননী নিহত তাহমিনা আক্তার শিল্পী ওই এলাকার মো. আজিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন পুকুরে তাহমিনা আক্তারের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) দেবাশীষ সানা জানান, মরদেহটি উদ্ধার করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হবে।