মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি / ২০৬ বার ভিউ
আপডেটঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকার ধামরাইয়ে অত্যন্ত উৎসব মূখর পরিবেশে বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামরাই উপজেলা ও পৌর যুবদল যৌথভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

 

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরসভার রথখোলা এলাকায় জরো হয়। রথখোলায় শোভাযাত্রাপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা জেলা যুবদলের সভাপতি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক  মো. ইয়াছিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য সুলতানা আহম্মেদ, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সামছুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আশিকুজ্জামান স্বপন ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আইয়ুব খান প্রমুখ। আলোচনা শেষে কয়েক হাজার নেতা কর্মীর অংশগ্রহণে বিশাল এক শোভাযাত্রা বের করা হয়। বিশাল এই শোভাযাত্রাটি উপজেলা শহরের রথখোলা থেকে যাত্রাবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। যুবদল নেতা ইবাদুল হক জাহিদ, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো: জালাল উদ্দিন, যুবদল নেতা মনির হোসেন, ইশতিয়াক আহাম্মেদ ফারুক, মো: ইস্রাফিল, যুবদল নেতা মো: ওবায়দুর রহমান আলাল, মো: ইকবাল হোসেন, রাকিব হোসেন প্রমূখ এসময় উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ইয়াছিন ফেরদৌস মুরাদ  সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan