মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিজয়া দশমীতে বৈশাখী টিভির বিশেষ আয়োজন, থাকছে নাটক-সিনেমা ও গান

বিনোদন প্রতিবেদক / ৫৮ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। ২১ অক্টোবর দশমীর দিনে দর্শকদের জন্য চ্যানেলটিতে প্রচারিত হবে গান, নাটক ও চলচ্চিত্রসহ নানা বিনোদনমূলক আয়োজন।

দিনের শুরুতেই সকাল ৭টা ৪৫ মিনিটে মামুন আব্দুল্লাহর প্রযোজনায় প্রচার হবে দেশের গান ‘জন্মভূমি’। এরপর সকাল ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী বাদশা বুলবুল দুর্গোৎসবের সঙ্গে সংশ্লিষ্ট জনপ্রিয় গান পরিবেশন করবেন।

সকাল ৯টা ১০ মিনিটে বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত পূজার জনপ্রিয় গান নিয়ে প্রচার হবে ‘মিউজিক অ্যালবাম’। এরপর সকাল ১০টায় দর্শক দেখতে পারবেন শাকিব খান ও শুভশ্রী অভিনীত চলচ্চিত্র ‘নবাব’।

দুপুর ১টায় নিকোলাস হীরার প্রযোজনায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে সাজানো অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘পোড়ামন-২’।

দশমীর বিশেষ আয়োজনের অংশ হিসেবে রাত ১০টায় প্রচার হবে নাটক ‘বাড়ির পাশে শ্বশুরবাড়ি’। মহিন খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, তাসনুভা তিশাসহ আরও অনেকে।

দুর্গাপূজা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, সম্প্রীতির বাংলাদেশে ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সব মানুষের সহাবস্থান রয়েছে। বাংলা সংস্কৃতির সঙ্গে প্রতিটি উৎসবের নিবিড় সম্পর্ক রয়েছে। দুর্গাপূজাও হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ উৎসব। এ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের পর্দায় সীমিত পরিসরে আয়োজন রাখা হয়েছে। এসব অনুষ্ঠান দর্শকদের ভালো লাগবে বলে তাঁরা আশাবাদী।

গান, সিনেমা ও নাটকের সমন্বয়ে সাজানো বৈশাখী টেলিভিশনের এ আয়োজন বিজয়া দশমীর আনন্দে দর্শকদের বিনোদনের বাড়তি মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan