বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ নতুনসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন শিক্ষকদের শতভাগ বেতন-ভাতার পেছনে বিএনপির অবদান রয়েছে : মঈন খান হানিফসহ চার পলাতক আসামির মামলায় রায়ের পালা শুধু নির্বাচন নয়, স্বাধীন প্রতিষ্ঠানই গণতন্ত্রের ভিত্তি : আলী রীয়াজ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সরকারের নীতির সমালোচনা নাহিদের এই মাঠে আর খেলতে না পারাটা কষ্ট দেবে : মেসি চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ রাকিবুলের ভাইরাল অডিও তাঁরই কণ্ঠ, তথ্য পাচার খতিয়ে দেখছে ডিবি বারবার ডেঙ্গু সংক্রমণে গুরুতর হওয়ার ঝুঁকি বেশি : বিশেষজ্ঞ মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, যুবকের মৃত্যু কুড়িগ্রামে সংযোগ সড়ক বিহীন সেতুর কারণে জনদুর্ভোগ ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা

এনসিটিবিতে দুদকের অভিযান, পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৬ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণের দরপত্র প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর এনসিটিবি কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম এ অভিযান শুরু করে। দুদকের সহকারী পরিচালক নাজমুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের একটি দল অভিযানে অংশ নেয়।

দুদকের কাছে আসা অভিযোগে বলা হয়েছে, পাঠ্যবই মুদ্রণের দরপত্রে এনসিটিবির নির্ধারিত প্রাক্কলিত দর ঠিকাদারদের কাছে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই প্রাক্কলিত দর বাড়িয়ে ঠিকাদারদের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

দুদকের ধারণা, ঠিকাদারদের মধ্যে যোগসাজশের মাধ্যমে কাজ বণ্টন করা হলে দরপত্রে প্রকৃত প্রতিযোগিতা বাধাগ্রস্ত হতে পারে। এতে সরকারি অর্থের অপচয় বা আর্থিক ক্ষতির আশঙ্কাও রয়েছে।

অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য এনসিটিবিতে যায় দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানের সময় সংশ্লিষ্ট নথিপত্র, দরপত্রের কাগজপত্র এবং প্রক্রিয়ার বিভিন্ন তথ্য পরীক্ষা করা হচ্ছে।

দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ চলছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক সূত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan