বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ দল ও সহযোগী সংগঠনের প্রচার-প্রকাশনাও বন্ধ : তথ্য প্রতিমন্ত্রী মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করছে : রাষ্ট্রপতি পাকিস্তানের লাহোর কালান্দার্সে নতুন দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম ছাত্রলীগের ধর্মঘটেও রাজধানীতে স্বাভাবিক জনজীবন, সড়কে চিরচেনা যানজট শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার এখতিয়ার কর্তৃপক্ষের নেই : চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুরে ১২ কারখানায় ছুটি ঘোষণা কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আগুন, আতঙ্কে পর্যটক-বাসিন্দারা শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া হবে বন্দি বিনিময় চুক্তিতে : তথ্য উপদেষ্টা তিন জেলার শিল্পাঞ্চলে নিরাপত্তার চাদর, মোতায়েন ৩৬ প্লাটুন বিজিবি বিশেষ অনুরোধে বাংলাদেশের হজ কোটা বাড়াল সৌদি আরব ধামরাইয়ে টানা ৫ রাতে ৪টি বাসে আগুন, গ্রেফতার ৬ বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

রিপোর্টারঃ / ৫৭ বার ভিউ
আপডেটঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ইরানের দেওয়া শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বাড়ে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম ১০৬ ডলারের কাছাকাছি পৌঁছায়।

বাজারের তথ্য অনুযায়ী, ব্রেন্ট অপরিশোধিত তেলের আগাম দাম ১ দশমিক ৩২ ডলার বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৬৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১১ ডলারে ওঠে।

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরান একটি শান্তি প্রস্তাব দেয়। তেহরানের দাবি অনুযায়ী, কাতারের মধ্যস্থতায় প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়।

শনিবার ট্রাম্প জানান, তিনি ইরানের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন। তবে পরদিন ‘অ্যাক্সিওস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে বলে তিনি আশা করছেন।

এএনজেডের বিশ্লেষকেরা এক নোটে উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক অনিশ্চয়তা এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। হুথি ও ইরানের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সৌদি আরবসহ অঞ্চলটির জ্বালানি অবকাঠামো ও সরবরাহব্যবস্থা ঝুঁকির মধ্যে রয়েছে বলে তারা মনে করছেন।

শনিবার ভোরে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনি জোট দাবি করে, ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরব লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। একই সময়ে দুটি ড্রোনও প্রতিহত করার কথা জানানো হয়।

গত সপ্তাহের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বাড়লেও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৭ দশমিক ৯ শতাংশ।

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় ওঠার পর দেশটি ডিজেল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়। এর প্রভাবেই ডব্লিউটিআইয়ের দামে বড় ধরনের পতন হয়েছে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।

রপ্তানি বন্ধ করা হলে যুক্তরাষ্ট্রের পরিশোধনাগারগুলো উৎপাদন কমিয়ে দিতে পারে—এমন আশঙ্কাও রয়েছে।

এএনজেডের বিশ্লেষকদের মতে, পরিশোধিত জ্বালানির বাজারে এখনো চাপ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম রেকর্ড পর্যায়ে ওঠায় মূল্যস্ফীতির ঝুঁকিও বাড়ছে।

এ অবস্থায় ডিজেল রপ্তানিতে বিধিনিষেধ আরোপের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিলে আন্তর্জাতিক বাজারে ডিজেলের সরবরাহ কমতে পারে যার প্রভাব ইউরোপের বাজারেও পড়তে শুরু করেছে।

এদিকে জ্বালানি পণ্যবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক প্রায় ১ কোটি ২৮ লাখ ব্যারেলে পৌঁছেছে।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটিই ওই অঞ্চলের সর্বোচ্চ রপ্তানি বলে কেপলারের তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের রপ্তানি বৃদ্ধির কারণে মোট সরবরাহ বেড়েছে।

হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনও আবার বাড়তে শুরু করেছে। কেপলারের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে প্রতিদিন প্রায় ৭৪ লাখ ব্যারেল তেল পরিবহন হতে পারে।

সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হুথিদের হামলার পর দেশটি রপ্তানি করা তেলের একটি অংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে স্থানান্তর করে। এর ফলে হরমুজ প্রণালি দিয়ে সৌদি তেল পরিবহনের পরিমাণও বেড়েছে।

বিশ্ববাজারে তেলের দামের পরবর্তী গতিপথ এখন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি, জ্বালানি সরবরাহ এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যিক সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan