মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে মন্তব্য করা ঠিক হবে না : শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিনিধি / ৫৪ বার ভিউ
আপডেটঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির পৃথক প্রজ্ঞাপন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের যাচাই-বাছাই নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় পে-স্কেলের আওতায় আনার ঘোষণা দেওয়া হলেও এখনো পৃথক প্রজ্ঞাপন জারি হয়নি। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। এ নিয়ে তারা কাজ করছে। তিনি বলেন, অন্য একটি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে মন্তব্য করা তার জন্য সমীচীন হবে না।

নতুন পে-স্কেলের আওতায় আসার অপেক্ষায় রয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী।

পে-স্কেল কার্যকর করতে পৃথক গেজেট বা প্রজ্ঞাপন জারি প্রয়োজন। সেটি এখনো না হওয়ায় বিষয়টি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রয়োজন রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলে পরবর্তী সময়ে পৃথক গেজেট জারির প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতি না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গেজেট জারি করা সম্ভব হবে না।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ে মৌখিক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে এই আলোচনা এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা প্রজ্ঞাপন জারির প্রক্রিয়ার অংশ হয়নি। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হতে পারে। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি জানান, এখনো ৮১৭ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই সম্পন্ন হয়নি। এসব প্রার্থীর ঠিকানা ও প্রয়োজনীয় অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।

মন্ত্রী বলেন, আগামী ১ অক্টোবর পর্যন্ত এই যাচাই-বাছাই কার্যক্রম চলবে। এরপর পাওয়া তথ্যের ভিত্তিতে কতজনকে নিয়োগের জন্য বিবেচনা করা হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষামন্ত্রী জানান, নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে অনেকেই তাদের ঠিকানা পরিবর্তন করেছেন। আবার কারও কারও সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হচ্ছে না।

এ কারণে নিয়োগপত্র দেওয়ার আগে তাদের তথ্য ও ঠিকানা যাচাই করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা মাঠপর্যায়ে এসব তথ্য যাচাই করছেন। যাচাইয়ের অগ্রগতি পর্যায়ক্রমে জানানো হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, যাদের তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি তাদের বিষয়ে প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো প্রার্থীর ঠিকানা বা প্রয়োজনীয় তথ্য পাওয়া গেলে তা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

১ অক্টোবর পর্যন্ত যাচাই-বাছাই চলার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমানে ৮১৭ জনের মধ্যে শেষ পর্যন্ত কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয় বলে জানান শিক্ষামন্ত্রী। নিয়োগপ্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, যারা এখনো নিয়োগপত্র পাননি, তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষ হওয়ার আগে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

এ সময় তিনি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন নিয়েও কথা বলেন। তার দাবি, কিছু প্রতিবেদনের কারণে প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যমে নিয়োগ না পাওয়ার খবর প্রকাশের পর সংশ্লিষ্ট প্রার্থীরা পরবর্তীতে নিয়োগপত্র পেয়েছেন।

যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগপ্রক্রিয়া এখনো চলমান। ফলে যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। ১ অক্টোবর পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাবে সেগুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকদের পে-স্কেল ও প্রাথমিক শিক্ষক নিয়োগ ছাড়াও শিক্ষা খাতের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan