মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

কথাভিশন রিপোর্ট / ৬৭ বার ভিউ
আপডেটঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসকের কোনো ঘাটতি না থাকলেও চিকিৎসার জন্য অনেক রোগী বিদেশে পাড়ি জমাচ্ছেন। এর কারণ খুঁজে বের করে দেশের স্বাস্থ্যসেবার মান ও সক্ষমতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ প্রশ্ন তোলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিয়ে আরও সচেতনতা তৈরি করা প্রয়োজন। এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে উন্নত চিকিৎসার আশায় রোগীদের বিদেশে যেতে না হয়। এতে একদিকে যেমন দেশের মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে যাওয়াও কমানো সম্ভব হবে।

তিনি বলেন, বাংলাদেশে অনেক দক্ষ ও মেধাবী চিকিৎসক রয়েছেন। তারা আন্তর্জাতিক মানের চিকিৎসকদের সঙ্গে পাল্লা দিয়ে রোগীদের সেবা দেওয়ার সক্ষমতা রাখেন। তবে চিকিৎসকদের সেই সক্ষমতাকে কাজে লাগাতে প্রয়োজন আধুনিক প্রযুক্তি, পর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা।

সাখাওয়াত হোসেন বলেন, দেশের রোগীদের একটি অংশ চিকিৎসার জন্য ভারত, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে যাচ্ছেন এবং সেখানে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করছেন। দেশে প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামো ও সুযোগ-সুবিধা বাড়ানো গেলে এই বিদেশমুখী প্রবণতা অনেকটাই কমানো সম্ভব হতে পারে।

স্বাস্থ্য খাতের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা এখনো পর্যাপ্ত নয়। ফলে হাসপাতালের বেড বাড়ানোর পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, জনগণের চাহিদা অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে দেশের চিকিৎসকদের দক্ষতার পাশাপাশি স্বাস্থ্যসেবার অবকাঠামো ও আধুনিকায়নের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan