মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

উপজেলাভিত্তিক হবে ইউপি নির্বাচন: ইসি সচিব

বিশেষ প্রতিনিধি / ৮৯ বার ভিউ
আপডেটঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে একটি উপজেলার অধীনে থাকা সব ইউনিয়ন পরিষদের নির্বাচন একই ধাপে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, আসন্ন ইউপি নির্বাচন কতটি ধাপে অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। পাঁচ নাকি ছয় ধাপে ভোট হবে—সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একটি বিষয় নিশ্চিত যে, নির্বাচন হবে উপজেলাভিত্তিক।

তিনি জানান, কোনো উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে এবং বাকি ইউনিয়নগুলো অন্য ধাপে ভোট হলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হতে পারে। এ কারণে একটি উপজেলার সব ইউনিয়ন পরিষদকে একই ধাপে রেখে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

ইউপি নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে—এ বিষয়ে ইসি সচিব বলেন, তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের। কমিশনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা নিয়েও কথা বলেন আখতার আহমেদ। তিনি বলেন, তাঁর জানামতে স্থানীয় নির্বাচনে পোস্টার ব্যবহারের সুযোগ থাকবে না। বিধিমালায় অন্যান্য কী কী পরিবর্তন আনা হচ্ছে, তা পরবর্তী সময়ে জানানো হবে।

দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বড় কর্মযজ্ঞের সামনে রয়েছে বর্তমান নির্বাচন কমিশন। প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা, ৬১টি জেলা পরিষদ এবং ১৩টি সিটি করপোরেশনের নির্বাচন পর্যায়ক্রমে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

নীতিগতভাবে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকারের ভোট আয়োজন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছিলেন, সেপ্টেম্বর মাসে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন কত ধাপে এবং কোন সময়সূচিতে হবে, সে বিষয়ে কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো আসেনি।

এর আগে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে। মে মাসে সংরক্ষিত নারী আসনের নির্বাচন এবং আগস্টে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হয়। জাতীয় পর্যায়ের এসব নির্বাচন শেষে এবার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করাকে কমিশনের জন্য নতুন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan