
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী এবং চট্টগ্রামে তার আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ সেমিনারের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্র।
আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।
নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন এ তথ্য জানিয়েছেন। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রখ্যাত নজরুল গবেষক প্রফেসর ইরশাদ আহমেদ শাহিন। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেবেন বিশিষ্ট নজরুল গবেষক প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ এবং একই বিভাগের প্রফেসর ড. তাসলিমা বেগম।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা ছাড়াও থাকবে নজরুলসংগীতের পরিবেশনা। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের শিল্পী তনুশ্রী দাস অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সংগীত, সাম্য ও মানবতাবাদী চিন্তাধারা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে চট্টগ্রামের সঙ্গে নজরুলের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক সম্পর্কেও নতুন করে জানার সুযোগ তৈরি হবে।
বিশেষ করে চট্টগ্রামে নজরুল ইসলামের আগমনের শতবর্ষ পূর্তিকে সামনে রেখে এবারের সেমিনারটি বাড়তি গুরুত্ব বহন করছে বলে মনে করছেন আয়োজকরা।