মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়লো চট্টগ্রাম বন্দর

বিশেষ প্রতিনিধি / ৫৮ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২ মে, ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) টার্মিনালটিতে মোট ৫ হাজার ৭০৯ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে যা এ টার্মিনালের ইতিহাসে একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং।

একই দিনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সব টার্মিনাল মিলিয়ে সর্বমোট ১০ হাজার ১৬২ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে যা সামগ্রিক কার্যক্ষমতার একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, এর আগে চলতি বছরের ১১ এপ্রিল নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) ৫ হাজার ৪৮৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে পূর্ববর্তী রেকর্ড গড়া হয়েছিল।

মাত্র অল্প সময়ের ব্যবধানে নতুন রেকর্ড স্থাপন বন্দরের ক্রমবর্ধমান সক্ষমতা ও কার্যদক্ষতা বৃদ্ধির প্রমাণ বহন করে। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মরত শ্রমিকদের নিরলস পরিশ্রম, দক্ষতা ও দায়িত্বশীলতার ফলেই এ ধরনের অর্জন সম্ভব হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টজনরা।

চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টদের মতে, নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স দেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হবে এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি সঞ্চার করবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম এই তথ্য নিশ্চিত করে জানান, সমন্বিত ব্যবস্থাপনা এবং টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাই ডক লিমিটেডের দক্ষ পরিচালনার ফলেই এই রেকর্ড অর্জন সম্ভব হয়েছে। সাম্প্রতিক সময়ে অপারেশনাল দক্ষতা বৃদ্ধির ধারাবাহিক প্রচেষ্টার ইতিবাচক প্রতিফলনেই এই অর্জন।

তিনি জানান, মে দিবসকে সামনে রেখে অর্জিত এ সাফল্য চট্টগ্রাম বন্দরের বিভিন্ন টার্মিনালে কর্মরত শ্রমিকদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এই অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টার্মিনাল অপারেটর এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan