মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

কৃষিজমির ক্ষতির শঙ্কা:পাহাড়ি ঢলে সড়ক ভেঙে পানি ঢুকছে এরনবিল হাওরে

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার এরনবিল (ইকরাছই) হাওরে বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। এতে হাওরের ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্তের মনাই নদীতে পানির চাপ বেড়ে যাওয়ায় পাশের হামিদপুর গ্রামের একটি গ্রামীণ সড়ক ভেঙে পড়ে। ওই ভাঙনের পথ দিয়েই হাওরে পানি প্রবেশ করছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ওই হাওরে মোট ১১৪ হেক্টর জমি রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ হেক্টর জমির ধান ইতোমধ্যে কাটা হয়েছে। তবে বাকি জমির মধ্যে কিছু অংশ পানিতে তলিয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা পানি আটকানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে দ্রুত পানি ঢুকে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় ঘোষ বলেন, এটি পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নয় বরং হামিদপুর গ্রামের একটি সড়ক ভেঙে এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি জানান, পাহাড়ি ঢলের কারণে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত ৫ থেকে ১০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রশাসন ও স্থানীয়রা যৌথভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ইউএনও। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *