মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন নাহিদা-সারমিন, আইসিসির জরিমানা

কথাভিশন স্পোর্টস রিপোর্ট / ১৪১ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় নাহিদা আক্তার ও শারমিন সুলতানাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। দুজনকেই ম্যাচ ফির ১০ শতাংশ করে জরিমানা এবং একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে, যা অনুষ্ঠিত হয় রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। ম্যাচে ভিন্ন ভিন্ন ঘটনায় এই শাস্তি পান তারা।

আইসিসির তথ্য অনুযায়ী, নাহিদা আক্তার আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন, যেখানে আউটের পর প্রতিপক্ষকে উসকে দিতে পারে এমন অঙ্গভঙ্গি বা আচরণ নিষিদ্ধ। অন্যদিকে শারমিন সুলতানা ভঙ্গ করেছেন ২.৮ ধারা যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সম্পর্কিত।

ঘটনার সময় নাহিদা আউট হওয়া শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করেন। আর শারমিন এলবিডব্লিউ আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং কিছুটা দেরিতে মাঠ ছাড়েন।

দুই ক্রিকেটারই নিজেদের দোষ স্বীকার করে আইসিসির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন, তাই আলাদা শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচ রেফারি প্যানেলের সুপ্রিয়া রানি দাস শাস্তি নির্ধারণ করেন।

ম্যাচে দায়িত্বে ছিলেন অন-ফিল্ড আম্পায়ার এলয়িস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার শাথিরা জাকির জেসি।

সিরিজের প্রথম দুই ম্যাচ শেষে ১–১ সমতা থাকায় এখন তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan