বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাইআগস্ট গণঅভ্যুত্থান আবারও প্রমাণ করেছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করে আসছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে অবস্থিত বিয়াম ফাউন্ডেেনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবামুখী মানসিকতা নিশ্চিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি আধুনিক, দক্ষ ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে মেধানির্ভর জনপ্রশাসনের কোনো বিকল্প নেই। তিনি জানান, সরকার মেধাবী, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরো বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দক্ষ, মেধাভিত্তিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই সরকার প্রশাসনিক প্রশিক্ষণব্যবস্থাকে আরও আধুনিক ও ফলাফলমুখী করার উদ্যোগ নিয়েছে।

সরকারপ্রধান বলেন, রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের শুধু প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নয়, জনগণের সেবক ও বন্ধু হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একটি আধুনিক রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব।

তিনি আরও বলেন, রাষ্ট্রযন্ত্রে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে প্রধান বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি সরকারি মানবসম্পদকে আধুনিক প্রশিক্ষণ এবং প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দক্ষ করে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা জরুরি।

বক্তব্যে তিনি বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত কার্যক্রম প্রমাণ করে যে দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে এটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি প্রতিষ্ঠানের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *