মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া

বিশেষ প্রতিনিধি / ৫৮ বার ভিউ
আপডেটঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। বুধবার (১ এপ্রিল) ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মিজানুর রহমান আজহারী অস্ট্রেলিয়ায় কয়েকটি ইসলামিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেখানে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তার ভিসা বাতিলের কারণে তাকে ফিরে আসতে বাধ্য করা হয়।

এই ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠেছে তবে অস্ট্রেলীয় কর্তৃপক্ষের তরফ থেকে এখনও এর সঠিক কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট বিবৃতি দেওয়া হয়নি।

আজহারী একাধিক ইসলামিক বক্তৃতা ও সেমিনারে অংশগ্রহণ করেন যা তাকে বাংলাদেশের মুসলিম সমাজে বেশ জনপ্রিয় করেছে।

এছাড়া তার ভিসা বাতিলের পর দেশে ফিরে আসার বিষয়টি সমাজে আলোচনার সৃষ্টি করেছে, বিশেষ করে তার ইসলামিক বক্তৃতা ও বক্তব্যের প্রতি সমর্থকদের উদ্বেগ এবং অস্ট্রেলীয় সরকারের সিদ্ধান্তের প্রতি ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়, আজহারী অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনি শহরে ইসলামিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। তবে তার সফরের মাঝপথে তার ভিসা বাতিল করা হয়েছে এবং বর্তমানে তিনি দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন।

তবে সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে, মিজানুর রহমান আজহারী সম্প্রতি অ্যাডলফ হিটলার-এর প্রশংসা করে একটি বক্তব্য দিয়েছিলেন, যা বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি হিটলারের কার্যকলাপের সম্পর্কে বলেন, হিটলার ছিলেন ইহুদিদের জন্য ‘ঐশ্বরিক শাস্তি’। এই মন্তব্যের কারণে তাকে কঠিন সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে।

ডেইলি মেইলই প্রথম তার এই বক্তব্য সম্পর্কে সংবাদ প্রকাশ করেছে, যা অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষের নজরে আসে এবং পরবর্তীতে তার ভিসা বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan