বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

ব্রিটিশ কূটনীতিকের দাবি, মিথ্যার ওপর ভিত্তি করে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা,ছবি: সংগৃহীত

দীর্ঘ  সময় তেহরানে কাজ করেছেন ব্রিটিশ কূটনীতিক স্যার রিচার্ড ডালটন। তার দাবি,  একটি মিথ্যার ভিত্তিতে ইরান যুদ্ধ শুরু করা হয়েছিল। খবর দ্য টেলিগ্রাফের।

প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন, তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণটি প্রয়োজনীয় ছিল। কারণ, ইরানের শাসন পশ্চিমা দেশগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করছিল এবং তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছিল।

তবে, ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত নন রিচার্ড। টেলিগ্রাফকে তিনি বলেন, “এটি একটি মিথ্যা ছিল। তারা জানে ইরানের পারমাণবিক উপাদান ২০২৫ সালের জুনের যুদ্ধের মাধ্যমে অকার্যকর করে দেওয়া হয়েছিল।”

তিনি বলেন, “সম্প্রতি তুলসী গ্যাবার্ড ক্যাপিটল হিলে মার্কিন গোয়েন্দা তথ্য তুলে ধরেন। সেখানে তিনি স্পষ্ট করে জানান, জুনের হামলার পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পুনর্গঠন করার কোনও চেষ্টা করেনি। এর মানে দাঁড়ায় এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের পক্ষ থেকেই ছড়ানো একটি প্রোপাগান্ডা, যার কোনও শক্ত ভিত্তি নেই। অথচ, বিশ্বকে তা মেনে নিতে বলা হচ্ছে। কিন্তু, বিশ্ব সত্যটা বুঝে ফেলেছে।”

২০০৬ সালে অবসর নেওয়ার আগে একজন পেশাদার কূটনীতিক হিসেবে কাজ করা রিচার্ড বর্তমানে কেন ইরানের শাসকগোষ্ঠীর সঙ্গে চুক্তি করা কঠিন হবে, সে বিষয়েও তার অভিমত তুলে ধরেছেন।

এদিকে, ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। প্রতিক্রিয়ায় দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা চলমান রেখেছে তেহরান।

অন্যদিকে, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলা ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হরমুজ প্রণালি খুলে দিতে এ নিয়ে তিনবার ইরানকে সময়সীমা বেধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

#কেভিবিটি#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *