বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

ধামরাইয়ে পানিতে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
পানিতে পড়ে নিহত ইউপি সদস্য হায়াত আলী 

ঢাকার ধামরাইয়ে উপজেলার চৌহাটি ইউনিয়নের দ্বি-মুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলী (৮০) পানিতে পড়ে মারা গেছেন।

শনিবার (১৪মার্চ) সকালে দ্বি-মুখা এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে (১৩ মার্চ) মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু আর বাড়ী পৌছেন নি।

স্থানীয় সূত্রে জানা যায়,  ১৩ মার্চ মাগরিবের নামাজ আদায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। কিন্তু তিনি আর বাড়ী ফেরেননি।  পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খুঁজতে শুরু করেন। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে পরদিন রাস্তার পাশের পুকুরে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়।

দ্বিমুখা গ্রামের এক বাসিন্দা বলেন, হাজী মোহাম্মদ হায়াত আলী একটি চোখে কম দেখতেন। অন্য একটি সূত্রে জানা যায় তার যথেষ্ট বয়স হয়েছে এবং তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্থ ছিলেন।  এসব কারণে তিনি পুকুরে পড়ে থাকতে পারেন বলেন অনেকের ধারণা।

এই বিষয়ে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ নুর আলম  সাংবাদিকদের জানান, দ্বিমুখা গ্রামের সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ হায়াত আলীর মরদেহ পুকুর থেকে স্থানীয় জনগণ উদ্ধার করেছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটির সুরতহাল তৈরি করি। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *