বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যা : তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আবারও রূপপুর পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম সচেতন মা হচ্ছে সভ্যতার মূর্ত প্রতীক – মো: নিয়ামুল কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের আরও সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান মানবতাবিরোধী অপরাধের মামলা : হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের সীতাকুণ্ডে লরির চাপায় নিহত ৫ মনোনয়ন বৈধ, মিষ্টির আসনে সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন পূর্ববিরোধের জেরে যুবদলকর্মীকে হত্যা, পদ্মা সেতু এলাকায় আটক ৯ ফিজিক্স টেস্ট সম্পন্ন, এবার রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পালা ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪ মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ কানাডার ভিসা নিয়ে জালিয়াতির তদন্ত, মামলায় পাঁচ বাংলাদেশি মুখস্থনির্ভর পড়াশোনায় পরিবর্তন, নতুন চার বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এনআইডি সংশোধনে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার হাসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, তিনজনের মরদেহ উদ্ধার

ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪

রিপোর্টারঃ / ২৪ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে আলোচিত একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে ডাকাতির ঘটনার দেড় মাস পর  লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৪ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর সুতিপাড়া ইউনিয়নের ছোট কালামপুর এলাকায় একটি গ্যারেজের নৈশপ্রহরীকে জিম্মি করে ইজিবাইক, ব্যাটারি ও সিসি ক্যামেরার ডিভিআর বক্সসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে ডাকাত দল। ঘটনার পরে দেড় মাস ধরে তদন্তের পর ধামরাই থানার উপপরিদর্শক  এস এম কাওছার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা সোহেল (৩০)সহ চারজনকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত তিনটি ব্যাটারিচালিত রিকশা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত অন্য আসামিরা হলো—কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ধানুসারা গ্রামের মোমিন হোসেনের ছেলে ইমাম হোসেন শাওন (৩২), চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার রামপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো. সবুজ (২৯) এবং কুমিল্লা জেলার বুড়িচং থানার পালটি রাজাপুর গ্রামের তোতা মিয়ার ছেলে হাবিবুর রহমান ওরফে রনক ওরফে রনি (২৬)। পুলিশ জানিয়েছে, তাদের সবার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে এবং ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan