বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যা : তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আবারও রূপপুর পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম সচেতন মা হচ্ছে সভ্যতার মূর্ত প্রতীক – মো: নিয়ামুল কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের আরও সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান মানবতাবিরোধী অপরাধের মামলা : হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের সীতাকুণ্ডে লরির চাপায় নিহত ৫ মনোনয়ন বৈধ, মিষ্টির আসনে সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন পূর্ববিরোধের জেরে যুবদলকর্মীকে হত্যা, পদ্মা সেতু এলাকায় আটক ৯ ফিজিক্স টেস্ট সম্পন্ন, এবার রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পালা ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪ মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ কানাডার ভিসা নিয়ে জালিয়াতির তদন্ত, মামলায় পাঁচ বাংলাদেশি মুখস্থনির্ভর পড়াশোনায় পরিবর্তন, নতুন চার বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এনআইডি সংশোধনে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার হাসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, তিনজনের মরদেহ উদ্ধার

মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যেন এ ধরনের নিন্দনীয় ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমামদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, কোনো মহল যেন উসকানি দিয়ে দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ সমাজের নানা অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে ইমামদের জোরালো ভূমিকা রাখতে হবে। সমাজে ইমামদের গ্রহণযোগ্যতা রয়েছে, তাই জনসচেতনতা তৈরিতে তাদের গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।

এদিকে সম্মেলনে ইমাম সমিতির নেতারা বেতন-ভাতা বাড়ানোসহ নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan