বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যা : তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আবারও রূপপুর পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম সচেতন মা হচ্ছে সভ্যতার মূর্ত প্রতীক – মো: নিয়ামুল কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের আরও সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান মানবতাবিরোধী অপরাধের মামলা : হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের সীতাকুণ্ডে লরির চাপায় নিহত ৫ মনোনয়ন বৈধ, মিষ্টির আসনে সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন পূর্ববিরোধের জেরে যুবদলকর্মীকে হত্যা, পদ্মা সেতু এলাকায় আটক ৯ ফিজিক্স টেস্ট সম্পন্ন, এবার রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পালা ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪ মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ কানাডার ভিসা নিয়ে জালিয়াতির তদন্ত, মামলায় পাঁচ বাংলাদেশি মুখস্থনির্ভর পড়াশোনায় পরিবর্তন, নতুন চার বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এনআইডি সংশোধনে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার হাসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, তিনজনের মরদেহ উদ্ধার

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন

গাজীপুর প্রতিনিধি / ২২ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়েছে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন। দুপুর ১টা ৫০ মিনিটে ১০ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে সকাল ১০টা ১৪ মিনিটে গোডাউনটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট যোগ দেয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনে মজুত থাকা কার্টুন, সুতা ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আগুন যাতে গোডাউন থেকে কারখানার মূল প্ল্যান্ট ও আশপাশের ভবনে ছড়িয়ে পড়তে না পারে সে বিষয়ে সতর্কতার সঙ্গে কাজ করেন ফায়ার ফাইটাররা।

তবে আগুন লাগার কারণ ও এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো তথ্যও পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan