বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যা : তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আবারও রূপপুর পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম সচেতন মা হচ্ছে সভ্যতার মূর্ত প্রতীক – মো: নিয়ামুল কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের আরও সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান মানবতাবিরোধী অপরাধের মামলা : হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের সীতাকুণ্ডে লরির চাপায় নিহত ৫ মনোনয়ন বৈধ, মিষ্টির আসনে সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন পূর্ববিরোধের জেরে যুবদলকর্মীকে হত্যা, পদ্মা সেতু এলাকায় আটক ৯ ফিজিক্স টেস্ট সম্পন্ন, এবার রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পালা ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪ মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ কানাডার ভিসা নিয়ে জালিয়াতির তদন্ত, মামলায় পাঁচ বাংলাদেশি মুখস্থনির্ভর পড়াশোনায় পরিবর্তন, নতুন চার বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এনআইডি সংশোধনে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার হাসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, তিনজনের মরদেহ উদ্ধার

এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন

কথাভিশন রিপোর্ট / ২৩ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেনঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে গত শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan