বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাগর-রুনি হত্যা : তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন যান্ত্রিক ত্রুটিতে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আবারও রূপপুর পৌঁছেছে আরও এক চালান ইউরেনিয়াম সচেতন মা হচ্ছে সভ্যতার মূর্ত প্রতীক – মো: নিয়ামুল কবির বাংলাদেশের উন্নয়নে জাপানের আরও সক্রিয় ভূমিকা চাইলেন তারেক রহমান মানবতাবিরোধী অপরাধের মামলা : হানিফসহ চারজনের রায় বৃহস্পতিবার ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের সীতাকুণ্ডে লরির চাপায় নিহত ৫ মনোনয়ন বৈধ, মিষ্টির আসনে সংসদ সদস্য হওয়ার পথে এলিজা জামান সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে গাজীপুরের সুপ্রিম গার্মেন্টসের আগুন পূর্ববিরোধের জেরে যুবদলকর্মীকে হত্যা, পদ্মা সেতু এলাকায় আটক ৯ ফিজিক্স টেস্ট সম্পন্ন, এবার রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের পালা ধামরাইয়ে গ্যারেজে ডাকাতির দেড় মাস পর মালামাল সহ গ্রেফতার-৪ মাদ্রাসায় অনৈতিক কর্মকাণ্ড রোধে ইমামদের সচেতনতা বাড়ানোর নির্দেশ কানাডার ভিসা নিয়ে জালিয়াতির তদন্ত, মামলায় পাঁচ বাংলাদেশি মুখস্থনির্ভর পড়াশোনায় পরিবর্তন, নতুন চার বই আসছে ২০২৭ শিক্ষাবর্ষে গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এনআইডি সংশোধনে ৬৪ লাখ আবেদন নিষ্পত্তি, অপেক্ষায় আরও ১ লাখ ২৮ হাজার হাসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, তিনজনের মরদেহ উদ্ধার

ফের মার্কিন নাগরিকদের সৌদি ত্যাগের জরুরি নির্দেশ যুক্তরাষ্ট্রের

রিপোর্টারঃ / ৩১ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ২:০২ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করে দেশটিতে কর্মরত জরুরি দায়িত্বে নিয়োজিত নন এমন মার্কিন সরকারি কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ত্যাগের পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

এর আগে গত ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে প্রথম নির্দেশনা জারি করেছিল। সেই নির্দেশনার ধারাবাহিকতায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের আবারও সতর্ক করল দেশটির দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে সৌদি আরবের যেকোনো বিমানবন্দর ব্যবহার করতে মার্কিন সরকারি কর্মীদের মিশনপ্রধানের বিশেষ অনুমোদন নিতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশটিতে বিমানবন্দর লক্ষ্য করে নতুন করে হামলা হতে পারে। এ ছাড়া আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং যাতায়াতে বিঘ্ন ঘটার আশঙ্কাও রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং ভ্রমণসংক্রান্ত পরিস্থিতির পরিবর্তনের বিষয়ে খোঁজ রাখতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan